দালালমুক্ত ডিজিটাল কৃষি বাজার গঠনে আমাদের এক ছোট্ট উদ্যোগ
চাষওন (ChashOn) হলো স্মার্ট বাংলাদেশের একটি স্মার্ট কৃষি উদ্যোগ। আমাদের মূল লক্ষ্য হলো প্রান্তিক কৃষক এবং সাধারণ ক্রেতার মাঝে সরাসরি ডিজিটাল সেতুবন্ধন তৈরি করা।
আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের (দালাল) দৌরাত্ম্য দূর হবে। একইসাথে সাধারণ ক্রেতারাও সরাসরি মাঠের তাজা ফসল ন্যায্যমূল্যে কিনতে পারবেন। এছাড়াও, কৃষি কাজে লোকবলের অভাব দূর করতে আমাদের 'কর্মী নিয়োগ' ফিচারের মাধ্যমে কৃষি শ্রমিকরা খুব সহজেই তাদের কর্মসংস্থান খুঁজে পাবেন।
তরুণ উদ্ভাবক এবং প্রযুক্তি প্রেমীদের একটি দল